দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে র্যাব-৯ এর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুরে সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইমন আচার্য। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, কিন ব্রিজ এলাকায় কয়েকজন মাদক সেবন ও বিক্রি করছিল। পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালানোর চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য এক মাদক ব্যবসায়ীকে জাপটে ধরে ফেলেন। তখনই ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে।
তিনি আরও বলেন, আহত অবস্থায় ইমনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার ঘটনায় জড়িত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
/অ